লাখো মানুষের শ্রদ্ধায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

 

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ঢাকায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় লাখো মানুষ অংশ নেন। দেশের রাজনৈতিক অঙ্গন ও সুশীল সমাজের শীর্ষ নেতাদের পাশাপাশি জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সময়সূচি সামান্য পরিবর্তন করে জানাজা বেলা আড়াইটায় শুরু হয়।

প্রেস উইংয়ের পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানানো হয়।

শহীদ শরিফ ওসমান হাদির এই জানাজা পরিণত হয় এক আবেগঘন জনসমাবেশে, যেখানে মানুষ তার আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Post a Comment

Previous Post Next Post